স্টেজ পরিবহন চুক্তিবদ্ধ পরিবহনযানের কন্ডাক্টরদের লাইসেন্স | মোটরযান আইন

স্টেজ পরিবহন চুক্তিবদ্ধ পরিবহনযানের কন্ডাক্টরদের লাইসেন্স | মোটরযান আইন, কোন ব্যক্তি কন্ডাক্টর হিসাবে কাজ করিবার কর্তৃত্বসম্বলিত কার্যকরী একটি কন্ডাক্টরের লাইসেন্সধারী না হইলে সে কোন স্টেজ পরিবহন বা চুক্তিবদ্ধ পরিবহনযানের কন্ডাক্টর হিসাবে কাজ করিতে পারিবে না |

 

Table of Contents

তৃতীয় অধ্যায়

স্টেজ পরিবহন চুক্তিবদ্ধ পরিবহনযানের

কন্ডাক্টরদের লাইসেন্স

 

স্টেজ পরিবহন চুক্তিবদ্ধ পরিবহনযানের কন্ডাক্টরদের লাইসেন্স | মোটরযান আইন

 

 

 

ধারা-২৩। কন্ডাক্টরের লাইসেন্সের আবশ্যতা ঃ

(১) কোন ব্যক্তি কন্ডাক্টর হিসাবে কাজ করিবার কর্তৃত্বসম্বলিত কার্যকরী একটি কন্ডাক্টরের লাইসেন্সধারী না হইলে সে কোন স্টেজ পরিবহন বা চুক্তিবদ্ধ পরিবহনযানের কন্ডাক্টর হিসাবে কাজ করিতে পারিবে না, এবং উক্তরূপ লাইসেন্সপ্রাপ্ত নয় এমন কোন ব্যক্তিকে কেহ স্টেজ পরিবহন বা চুক্তিবদ্ধ পরিবহনযানের কন্ডাক্টর হিসাবে কাজ করিবার জন্য নিযুক্ত করিতে পারিবে না।

(২) কোন স্টেজ পরিবহন বা চুক্তিবদ্ধ পরিবহনযানের ড্রাইভার যদি কন্ডাক্টর হিসাবে কাজ করে, অথবা কোন ব্যক্তি অনধিক এক মাসের জন্য প্রদত্ত শিক্ষানবিস কন্ডাক্টর হিসাবে প্রাপ্ত লাইসেন্সধারী ব্যক্তি কন্ডাক্টর হিসাবে নিযুক্ত হইলে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত শর্তাবলী সাপেক্ষে তাহার ক্ষেত্রে (১) উপধারা প্রযোজ্য হইবে না।

ধারা-২৪। কন্ডাক্টরের লাইসেন্স মঞ্জুর করা ;

(১) যেকোন ব্যক্তি ২৫ ধারা অনুসারে অযোগ্য না হইলে এবং সংশ্লিষ্ট সময়ে কন্ডাক্টরের লাইসেন্স ধারণ বা গ্রহণ করিবার অযোগ্য না হইলে, সে যে এলাকায় বসবাস করে বা ব্যবসায় পরিচালনা করে সেই এলাকার উপর এখতিয়ারসম্পন্ন লাইসেন্সদাতা কর্তৃপক্ষের নিকট তাহাকে কন্ডাক্টরের লাইসেন্স প্রদানের জন্য আবেদন করিতে পারিবে।

(২) উপধারা (১) অনুসারে প্রত্যেকটি আবেদনপত্র নির্ধারিত ফরমে হইতে হইবে এবং আবেদনকারী দ্বারা উহার দুইটি স্থানে স্বাক্ষরিত বা টিপসহিকৃত হইতে হইবে এবং ফরমের প্রয়োজনীয় তথ্যসমূহ অবশ্যই সন্নিবেশিত হইতে হইবে।

(৩) কন্ডাক্টরের লাইসেন্সের জন্য প্রত্যেকটি আবেদনপত্রের সঙ্গে নির্ধারিত ফরমে একটি মেডিক্যাল সার্টিফিকেট দাখিল করিতে হইবে যাহা একজন রেজিস্ট্রিকৃত চিকিৎসক দ্বারা স্বাক্ষরিত হইবে, এবং আবেদনকারীর সাম্প্রতিক তিন প্রস্থ ফটোও উহার সহিত দাখিল করিতে হইবে।

(৪) এই অধ্যায় অনুসারে একটি কন্ডাক্টরের লাইসেন্স নির্ধারিত ফরমে প্রদত্ত এবং নির্ধারিত বিবরণ সম্বলিত হইবে।

(৫) কন্ডাক্টরের লাইসেন্স প্রদানের জন্য এবং তাহা নবায়নের জন্য ফী ড্রাইভিং লাইসেন্সের জন্য অনুরূপ ফী-র অর্ধেক হইবে।

(৬) কোন আবেদনকারী যদি এই আইন অনুসারে ইতিপূর্বে কন্ডাক্টরের লাইসেন্স ধারণ করিয়া থাকে, তবে তাহার পূর্ববর্তী লাইসেন্সের একটি দ্বিতীয় অনুলিপি সংগ্রহ করিতে না পারিবার ব্যাপারে যথেষ্ট কারণে সন্তুষ্ট না হইয়া কোন লাইসেন্সদাতা তাহাকে কন্ডাক্টরের লাইসেন্স প্রদান করিবেন না।

ধারা-২৫। কন্ডাক্টরের লাইসেন্স মঞ্জুর করিবার ক্ষেত্রে অযোগ্যতা :

(১) আঠার বৎসরের কমবয়স্ক কোন ব্যক্তি কন্ডাক্টরের লাইসেন্স ধারণ করিতে পারিবে না বা অনুরূপ কোন ব্যক্তিকে কন্ডাক্টরের লাইসেন্স মঞ্জুর করা হইবে না।

(২) লাইসেন্সদাতা কর্তৃপক্ষ নিম্নলিখিত ক্ষেত্রে কন্ডাক্টরের লাইসেন্স মঞ্জুর করিতে অস্বীকার করিতে পারিবে-

(ক) যদি আবেদনকারীর প্রয়োজনীয় যোগ্যতা না থাকে:

(খ) যদি এই অধ্যাদেশের ও সংশ্লিষ্ট প্রবিধানের বিধানসমূহ সম্পর্কে এবং এতদনুসারে প্রদত্ত কন্ডাক্টরের লাইসেন্স মোতাবেক ক্ষমতা ও কর্তব্যসমূহ সম্পর্কে তাহার জ্ঞান এইরূপ অপর্যাপ্ত হয় যে, কন্ডাক্টর হিসাবে কর্তব্য পালন করিতে সে

(গ) যদি আবেদনকারীর দাখিলকৃত মেডিক্যাল সার্টিফিকেট হইতে প্রকাশ পায় যে সেই ব্যক্তি কন্ডাক্টর হিসাবে কাজ করিবার অনুপযুক্ত;

(ঘ) যদি আবেদনকারীকে ইতিপূর্বে প্রদত্ত কন্ডাক্টরের লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্স প্রত্যাহার করা হইয়া থাকে; এবং

(ঙ) যদি সংশ্লিষ্ট ব্যক্তির চরিত্র ও আচরণের দরুন সে কন্ডাক্টরের লাইসেন্স ধারণের অনুপযুক্ত বলিয়া বিবেচিত হয়।

ধারা-২৬। ব্যাধি, পঙ্গুত্ব বা অসদাচরণের দরুন কন্ডাক্টরের লাইসেন্স প্রত্যাহার :

(১) যেকোন লাইসেন্সদাতা কর্তৃপক্ষ বা পঞ্চম অধ্যায় অনুসারে গঠিত যেকোন পরিবহন কর্তৃপক্ষ অথবা অন্য যেকোন নির্ধারিত ‘কর্তৃপক্ষ নিম্নলিখিত ক্ষেত্রে যেকোন সময় কোন কন্ডাক্টরের লাইসেন্স প্রত্যাহার করিতে পারিবে-

(ক) কর্তৃপক্ষের যদি এইরূপ বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ থাকে যে, কন্ডাক্টরের লাইসেন্সধারী কোন ব্যক্তি এমন ব্যক্তি বা পঙ্গুত্বে ভুগিতেছে, যাহার দরুন সেই ব্যক্তি কন্ডাক্টরের লাইসেন্স ধারণের অযোগ্য হইয়া পড়িতে পারে;

(খ) কোন ব্যক্তির চরিত্র ও আচরণ যদি এইরূপ হয় যে, তাহার দরুন তাহার কন্ডাক্টরের লাইসেন্স ধারণের অনুপযুক্ত বিবেচিত হইতে পারে।

(২) কন্ডাক্টরের লাইসেন্স প্রত্যাহারকারী কর্তৃপক্ষ ও লাইসেন্সদাতা কর্তৃপক্ষ একই কর্তৃপক্ষ নহে, সেইক্ষেত্রে লাইসেন্স প্রত্যাহারকারী কর্তৃপক্ষ প্রত্যাহারের বিষয়টি লাইসেন্সদাতা কর্তৃপক্ষকে অবগত করিবে।

 

স্টেজ পরিবহন চুক্তিবদ্ধ পরিবহনযানের কন্ডাক্টরদের লাইসেন্স | মোটরযান আইন

 

ধারা-২৭। কন্ডাক্টরের লাইসেন্স প্রদানে অস্বীকৃতি, ইত্যাদির আদেশ ও তাহার বিরুদ্ধে আপীল :

(১) যেক্ষেত্রে কোন লাইসেন্সদাতা কর্তৃপক্ষ অপর কোন কর্তৃপক্ষ কন্ডাক্টরের লাইসেন্স প্রদান করিতে বা নবায়ন করিতে অস্বীকার করে বা লাইসেন্স প্রত্যাহার করে, সেইক্ষেত্রে কর্তৃপক্ষ লিখিত আদেশবলে তাহা করিবে এবং আবেদনকারীকে বা লাইসেন্সধারীকে তাহা জানাইবে এবং আদেশে উক্তরূপ অস্বীকৃতির বা প্রত্যাহারের কারণ লিখিতভাবে উল্লেখ করিতে হইবে।

(২) উপধারা (১) অনুসারে প্রদত্ত কোন আদেশের ফলে ক্ষুব্ধ ব্যক্তি আদেশপ্রাপ্তির পর ত্রিশ দিনের মধ্যে নির্ধারিত কর্তৃপক্ষের নিকট আপীল করিতে পারিবে। সেই কর্তৃপক্ষ উক্ত ব্যক্তিকে এবং আদেশদানকারী কর্তৃপক্ষকে তাহাদের বক্তব্য পেশ করিবার সুযোগদানের পর আপীল নিষ্পত্তি করিবে, এবং আপীল কর্তৃপক্ষের সিদ্ধান্ত আদেশদানকারী কর্তৃপক্ষের উপর বাধ্যবাধকতামূলক হইবে।

ধারা-২৮। লাইসেন্সদাতা কর্তৃক ও পরিবহন কর্তৃপক্ষের অযোগ্য ঘোষণা করিবার ক্ষমতা :

(১) যদি কোন লাইসেন্সদাতা কর্তৃপক্ষ বা পঞ্চম অধ্যায় অনুসারে গঠিত কোন পরিবহন কর্তৃপক্ষ অথবা অপর কোন নির্ধারিত কর্তৃপক্ষ এইরূপ অভিমতে উপনীত হয় যে, কন্ডাক্টর হিসাবে কাহারও আচরণের দরুন তাহাকে কন্ডাক্টরের লাইসেন্স ধারণ বা গ্রহণের অযোগ্য ঘোষণা করা প্রয়োজন তবে কর্তৃপক্ষ কারণ লিপিবদ্ধ করিয়া সেই ব্যক্তিকে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য কন্ডাক্টরের লাইসেন্স ধারণ বা গ্রহণের অযোগ্য ঘোষণা করিয়া আদেশ দিতে পারিবে।

(২) উক্তরূপ কোন আদেশ প্রদত্ত হইবার পর কন্ডাক্টরের লাইসেন্সধারী ব্যক্তি অবিলম্বে আদেশদানকারী কর্তৃপক্ষের নিকট সমর্পণ করিবে, যদি তাহা পূর্বেই

সমর্পিত না হইয়া থাকে, এবং অযোগ্যতার আদেশের মেয়াদ উত্তীর্ণ না হওয়া পর্যন্ত বা আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত কর্তৃপক্ষ সেই কন্ডাক্টরের লাইসেন্সটি হেফাজতে রাখিবে।

(৩) এই ধারা অনুসারে কন্ডাক্টরের লাইসেন্সধারীকে অযোগ্য ঘোষণাকারী কর্তৃপক্ষ যেইক্ষেত্রে সেই লাইসেন্সদাতা কর্তৃপক্ষ নয়; সেইক্ষেত্রে অযোগ্য ঘোষণাকারী কর্তৃপক্ষ লাইসেন্সদাতা কর্তৃপক্ষকে অযোগ্য ঘোষণার কথা জানাইবে।

(৪) উপধারা (১) অনুসারে প্রদত্ত কোন আদেশের দরুন ক্ষুব্ধ কোন ব্যক্তি আদেশপ্রাপ্তির তারিখ হইতে ত্রিশ দিনের মধ্যে নির্ধারিত কর্তৃপক্ষের নিকট আপীল করিতে পারিবে এবং আপীল কর্তৃপক্ষ উক্ত ব্যক্তিকে এবং আদেশদাতা কর্তৃপক্ষকে তাহাদের বক্তব্য পেশ করিবার সুযোগদানের পর আপীল নিষ্পত্তি করিবে এবং আপীল কর্তৃপক্ষের সিদ্ধান্ত আদেশদাতা কর্তৃপক্ষের উপর বাধ্যবাধকতামূলক হইবে।

ধারা-২৯। আদালতের অযোগ্য ঘোষণা করিবার ক্ষমতা ঃ

(১) যেক্ষেত্রে কন্ডাক্টরের লাইসেন্সধারী কোন ব্যক্তি এই অধ্যাদেশ অনুসারে কোন অপরাধের জন্য দণ্ডাদেশপ্রাপ্ত হয়, সেইক্ষেত্রে সেই ব্যক্তি যে আদালত কর্তৃক দণ্ডাদেশপ্রাপ্ত হয়, সেই আদালত তাহাকে আইনানুগ অন্য প্রকার দণ্ডদান করা ব্যতীতও নির্দিষ্ট মেয়াদের জন্য কন্ডাক্টরের লাইসেন্স ধারণের অযোগ্য ঘোষণা করিতে পারিবে।

(২) উপধারা (১)-এ বর্ণিত প্রকারের কোন অপরাধের দরুন দন্ডাদেশের বিরুদ্ধে যে আদালতে আপীল করা চলে এবং সেই আদালত নিম্ন আদালত কর্তৃক প্রদত্ত অযোগ্যতার আদেশ রদবদল করিতে পারে, যে দণ্ডাদেশ প্রসঙ্গে অযোগ্যতার আদেশ প্রদত্ত হয়, সেই দণ্ডাদেশের বিরুদ্ধে আপীল করা না চলিলেও উক্ত আপীল আদালত অযোগ্যতার আদেশটি রদবদল করিতে পারেন।

ধারা-৩০। কন্ডাক্টরের লাইসেন্সের ক্ষেত্রে দ্বিতীয় অধ্যায়ের কতিপয় বিধান প্রযোজ্য

৬ ধারার (১) উপধারা ১০ ধারার (১) উপধারা, ১১ ধারার (২) উপধাৱা ব্যতীত ১২ ধারা, ১৯ ধারা, ২০ ধারার (১) উপধারা এবং ২১ বিধানসমূহ পেশাদারী ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, অনুরূপভাবেই কন্ডাক্টরের লাইসেন্সের ক্ষেত্রেও প্রযোজ্য হইবে।

ধারা-৩১ । প্রবিধান প্রণয়নের ক্ষমতা ঃ

(১) এই আইনের বিধানসমূহ কার্যকরী করিবার উদ্দেশ্যে কর্তৃপক্ষ প্রবিধান প্রণয়ন করিতে পারিবেন।

(২) উপরোক্ত ক্ষমতার সাধারণত্ব ব্যতীত অনুরূপ প্রবিধানে নিম্নবর্ণিত বিষয়ে বিধান সন্নিবেশিত করা যাইবে-

(ক) লাইসেন্সদাতা কর্তৃপক্ষ তাহাদের তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ এবং নির্ধারিত অন্যান্য কর্তৃপক্ষগুলির নিয়োগ, এখতিয়ার নিয়ন্ত্রণ ও কার্যাবলী;

(খ) স্টেজ যানবাহন ও চুক্তিবদ্ধ যানবাহনসমূহের ড্রাইভার ও অস্থায়ীভাবে (শিক্ষানবিস হিসাবে) নিযুক্ত অন্যান্য ব্যক্তিকে যে সকল শর্তাধীনে এই অধ্যায়ের বিধানসমূহ হইতে রেহাই দেওয়া যাইবে;

(গ) কন্ডাক্টরের লাইসেন্সের জন্য আবদেনপত্র এবং অনুরূপ লাইসেন্স নবায়নের জন্য আবেদনপত্রের ফরম এবং তাহাতে যে সকল বিবরণ থাকিতে হইবে;

(ঘ) কন্ডাক্টরের লাইসেন্স প্রদান ও নবায়নের ফরম এবং তাহাতে যে সকল বিবরণ থাকিতে হইবে;

(ঙ) কন্ডাক্টরের নিম্নতম যোগ্যতা তাহাদের কর্তব্যসমূহ এবং যে সকল ব্যক্তিকে কন্ডাক্টরের লাইসেন্স প্রদান করা হয় তাহাদের আচরণ;

(চ) হারাইয়া যাওয়া, বিনষ্ট হওয়া ও বিকৃত হওয়া লাইসেন্সের পরিবর্তে দ্বিতীয়গ্রস্থ লাইসেন্স প্রদান, যে সকল ফটো পুরাতন হইয়াছে সেইগুলির জন্য নতুন ফটো সংযোজন এবং তজ্জন্য আদায়যোগ্য ফী;

(ছ) এই অধ্যায় অনুসারে দায়েরকৃত আপীল পরিচালনা ও শুনানি, অনুরূপ আপীলের জন্য আদায়যোগ্য ফী এবং অনুরূপ ফী ফেরত দেওয়া;

(জ) স্টেজ যানবাহন ও চুক্তিবদ্ধ যানবাহনসমূহের কন্ডাক্টরের পরিধেয় ব্যাজ ও উর্দি এবং অনুরূপে ব্যাজ ও উর্দির জন্য আদায়যোগ্য ফী;

(ঝ) ২৪ ধারার (২) উপধারায় উল্লেখিত রেজিস্ট্রিকৃত ডাক্তার কর্তৃক মেডিক্যাল সার্টিফিকেট মঞ্জুর করা এবং অনুরূপ সার্টিফিকেটের ফরম;

(ঞ) কন্ডাক্টরের লাইসেন্সের বিবরণসমূহ এক কর্তৃপক্ষ দ্বারা অন্যান্য কর্তৃপক্ষকে অবগত করা; এবং

 

স্টেজ পরিবহন চুক্তিবদ্ধ পরিবহনযানের কন্ডাক্টরদের লাইসেন্স | মোটরযান আইন

 

(ট) নির্ধারিত বা নির্ধারণযোগ্য অন্য যেকোন বিষয়।

 

“স্টেজ পরিবহন চুক্তিবদ্ধ পরিবহনযানের কন্ডাক্টরদের লাইসেন্স | মোটরযান আইন”-এ 5-টি মন্তব্য

মন্তব্য করুন