মোটরগাড়ির টেস্ট পরীক্ষা | তৃতীয় তফসিল | মোটরযান আইন

মোটরগাড়ির টেস্ট পরীক্ষা , গাড়ি চালাইবার সামর্থ্য-সংক্রান্ত টেস্ট পরীক্ষার সার্টিফিকেট, সেবাপ্রত্যাশী সংশ্লিষ্ট বিআরটিএ অফিসে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ তাঁর মোটরযানের রেজিস্ট্রেশনের জন্য আবেদন করবেন। অত:পর বিআরটিএ অফিস কর্তৃক তাঁর আবেদন ও সংযুক্ত দালিলাদি যাচাই-বাছাই করে সঠিক পাওয়া গেলে গ্রাহককে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন ফি জমা প্রদান করতে একটি এ্যাসেসমেন্ট স্লিপ প্রদান করা হবে এবং ফি জমা প্রদানের পর গাড়িটি পরিদর্শণের জন্য বিআরটিএ অফিসে হাজির করতে হবে।

মোটরগাড়ির টেস্ট পরীক্ষা | তৃতীয় তফসিল | মোটরযান আইন

[৭ (৬), ১২ (২) ও (৫) এবং ১৮ (৫) ধারা দ্রষ্টব্য] গাড়ি চালাইবার যোগ্যতা (Competence) যাচাই–এর টেস্ট পরীক্ষা

প্রথম অংশ

 

টেস্ট পরীক্ষা | তৃতীয় তফসিল | মোটরযান আইন

প্রার্থী টেস্ট পরীক্ষা পরিচালনাকারী ব্যক্তিকে এই মর্মে সন্তুষ্ট করিবেন যে, তিনি নিম্নবর্ণিত কাজগুলি করিতে সক্ষম: 

(১) মোটরগাড়ির ইঞ্জিন স্টার্ট করিতে,

(২) ইঞ্জিন চালু হইবার পর প্রথম ও মধ্যম গিয়ারে থাকা অবস্থায় গাড়ি সোজা সামনের দিকে এবং কোণাকোণিভাবে আগাইয়া লইবার পর সর্বশেষ গিয়ারে (Top Gear) পৌঁছান এবং বিভিন্ন গিয়ারের গতিবেগ সীমা (Speed limit) রক্ষা করে,

(৩) রাস্তায় চলাচলকারী পথচারী ও যানবাহনের অবস্থা বুঝিয়া দ্রুত টিপ্ গিয়ার‘ পরিবর্তন করিয়া যথাযথ নিম্নতর গিয়ারে আনা,

(৪) ওভারটেক করা, অপরাপর যানবাহনকে ওভারটেক করিতে দেওয়া, অন্যান্য যানবাহনকে সঠিকভাবে চলিতে দেওয়া এবং উপযুক্ত সতর্ক সংকেত প্রদানপূর্বক সঠিক দিকে অগ্রসর হওয়া,

(৫) ডান ও বামদিকে সঠিকভাবে মোড় নেওয়া,

(৬) জরুরী ও স্বাভাবিক অবস্থায় গাড়ি থামান এবং শেষোক্ত ক্ষেত্রে রাস্তায় সঠিকভাবে গাড়ি দাঁড় করান,

(৭) পিছন দিকে গাঁড়ি চালান (কেবলমাত্র ‘রিয়ার ভিউ মিরর‘ দেখিয়া); এইভাবে চলার সময় ডান ও বামদিকের খালিস্থানে প্রবেশ,

(৮) ফারোয়ার্ড ও রিভার্স গিয়ারের সাহায্যে গাড়িকে বিপরীতমুখী করা,

(৯) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হাত দিয়া ও যান্ত্রিক উপায়ে (গাড়ির সঙ্গে সংযুক্ত) যথাসময়ে স্পষ্ট ও নির্ভুলভাবে সঠিক সংকেত দেওয়া,

(১০) ট্রাফিক সংকেত, স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট, পুলিশ কিংবা অনুমোদিত অপর কোন ব্যক্তি কর্তৃক সংকেত অনুযায়ী দ্রুত ও সঠিকভাবে কাজ করা এবং রাস্তা ব্যবহারকারী অন্যান্য যানবাহন ও পথচারীর দেওয়া সংকেতের উপর সঠিকভাবে দৃষ্টি নিবন্ধ করা।

 (১১) প্রয়োজন অনুযায়ী আস্থার সহিত স্টিয়ারিং ঘুরাইয়া, সুষ্ঠুভাবে গিয়ার পরিবর্তন ও ব্রেক ব্যবহারের মাধ্যমে সাধারণভাবে গাড়ি নিয়ন্ত্রণ,

(১২) ঢালু সড়ক পথে গাড়ি চালনার সময় দ্রুততার সহিত নিচের গিয়ারে পরিবর্তন,

(১৩) ঢালু পথে উপরের দিকে গমনের সময় গাড়িকে পিছনে না নামাইয়া সুষ্ঠুভাবে হাত–ব্রেক ব্যবহারের মাধ্যমে গাড়ি থামান ও পুনরায় চালু করা। 

নোট: (১) মোটর সাইকেল ও বাই সাইকেলের ক্ষেত্রে (পিছনের দিকে চালাইবার ব্যবস্থা নাই যাহার) ৭ ও ৮ নং ক্রমিকে বর্ণিত বিষয়গুলি প্রযোজ্য নহে। 

নোট: (২) অচল যানবাহনের ক্ষেত্রে (৭), (৮) ও (৯) নং ক্রমিকে বর্ণিত বিষয়গুলি প্রযোজ্য নহে।

 

টেস্ট পরীক্ষা | তৃতীয় তফসিল | মোটরযান আইন

 

দ্বিতীয় অংশ

 

প্রার্থী টেস্ট পরীক্ষা পরিচালনাকারী ব্যক্তিকে এই মর্মে সন্তুষ্ট করিবেন যে, তিনি-

 (১) ৭৭, ৯২, ৯৩, ৯৪, ৯৫, ৯৬, ৯৭, ৯৮, ৯৯ ১০০ ১০১, ১০২, ১০৪, ধারা এবং দশম ও একাদশ তফসিলে বর্ণিত বিধি–বিধান সম্পর্কে জ্ঞাত আছেন;

(২) ১৯৪০ সালের ‘মোটর ভেহিক্লস রুলস‘-এর ৮৭ ও ৮৯ বিধিতে উল্লিখিত ব্যবস্থা এবং ১০, ১১, ১২, ১৩ ও ৯৪ বিধিতে কার্য প্রণালী ও কর্তব্যের সঙ্গে পরিচিত;

(৩) ট্রাফিক লাইট, পার্কিং, জরুরী অবস্থায় গাড়ি থামান, সঠিক পথ, নিয়ন্ত্রিত পথচারী পারাপারের স্থান, আলোক সংকেতসমূহের (লাল, হলুদ ও সবুজ) অর্থ, ওয়ান–ওয়ে ট্রাফিক, সেতুর উপর দিয়া গাড়ি চালান এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ের সঙ্গে পরিচিত;

(৪) নবম তফসিলে বর্ণিত ট্রাফিক সংকেত সম্পর্কে সচেতন;

(৫) এমন ধরনের বধির নহে যাহার দরুন সাধারণ শব্দ–সংকেত শুনিতে (হিয়ারিং এইড ব্যতীত) অক্ষম এবং উজ্জ্বল দিবালোকে (চশমা চোখে থাকিলে উহার সাহায্যে) পঁচিশ গজ দূর হইতে প্রত্যেক চোখ দিয়া মোটরগাড়ির রেজিস্ট্রেশন মার্ক দেখিতে ও চিনিতে পারেন (যাহার ‘গ‘ ফরমে মেডিকেল সার্টিফিকেট দাখিল করিয়াছেন তাহাদের ক্ষেত্রে ইহা প্রযোজ্য নহে।)

 

টেস্ট পরীক্ষা | তৃতীয় তফসিল | মোটরযান আইন

 

তৃতীয় অংশ

 

পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনকারী টেস্ট পরিচালনাকারী ব্যক্তিকে আরও সন্তুষ্ট করিবেন যে, তিনি—

(১) মোটরগাড়ির বিভিন্ন যন্ত্রপাতি কিংবা (system) সম্পর্কে কার্যকর প্রাথমিক জ্ঞানসম্পন্ন;

(২) মোটরগাড়িসমূহের নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যাপারে জ্ঞানসম্পন্ন;

(৩) ‘ফাস্ট এইড‘ ব্যবহারে সক্ষম;

 (৪) অগ্নি নির্বাপক ব্যবস্থা ব্যবহার করিতে পারেন এবং আগুন নিভানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সক্ষম;

(৫) টপিং আপ অপারেশন‘ সম্পর্কে জ্ঞানসম্পন্ন অর্থাৎ ডিস্টিলড্ ওয়াটারের সাহায্যে ব্যাটারী সেলের ‘টপিং আপ‘ মাস্টার সিলিন্ডারে ব্রেক ফ্লুইড ভরা, রেডিওটরে পানি ও পাম্পে ইঞ্জিন অয়েল ভরা; এবং

(৬) গাড়ি পিছলাইয়া গেলে এবং টায়ার ফাটিয়া গেলে গাড়ি নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণে সক্ষম।

মন্তব্য করুন