মোটরগাড়িসমূহের গতিসীমা, মোটরযানের ব্যাপারে “সংযোজক” বা “এসেমরার” অর্থ প্রস্তুতকারক বা নির্মাণকারকের কর্তৃত্বসম্পন্ন এমন প্রতিষ্ঠান যেখানে মোটরযানের বিভিন্ন অংশ সংযোজিত হয় এবং যেখানে প্রস্তুতকারক বা নির্মাণকারকের কর্তৃত্বাধীনে একটি বিশেষ ধরনের চেসিস উৎপাদন করা হয়, চেসিসের সহিত বডি সংযুক্ত করা হউক বা না হউক, এবং উক্ত প্রতিষ্ঠান সেই প্রস্তুতকারক বা নির্মাণকারকের অনুকূলে অন্য কোন কার্য সম্পাদন করুক বা না করুক।
মোটরগাড়িসমূহের গতিসীমা | অষ্টম তফসিল | মোটরযান আইন
[৮৫ ধারা দ্রষ্টব্য]

গাড়ির শ্রেণী | প্রতি ঘণ্টায় সর্বোচ্চ | গতি (মাইল)
১। গাড়ির সকল চাকা বায়ুভর্তি টায়ারসমূহের দ্বারা সজ্জিত থাকে এবং যদি উক্ত গাড়ি কোন ট্রেলর না টানে-(ক) গাড়িটি হালকা মোটরযান কিংবা মোটরসাইকেল হইলে——————————–৭০
(খ) মধ্যম আকারের যান কিংবা ভারী যাত্রীবাহী মোটরগাড়ি———————————৩৫
(গ) মধ্য আকারের যান কিংবা ভারী মালবাহী মোটরগাড়ি ————————————————-৩০
২। সংযুক্তকারী (Articulated) যানবাহন যাহা ভারী মোটর গাড়ির সমান (যাহার সকল চাকা বায়ুভর্তি টায়ার দ্বারা সজ্জিত) ————————————————————————— ২৫
৩। গাড়িটি একটি ট্রেলর টানিলে (অথবা গোলন্দাজ বাহিনীর সাজ–সরঞ্জামের ক্ষেত্রে, দুইটির বেশি নহে) এবং উক্ত গাড়ির সকল চাকা ও ট্রেলর বায়ুভর্তি টায়ার দ্বারা সজ্জিত হইলে–
(ক) গাড়িটি হালকা যানবাহন হইলে এবং উহার দুই চাকাবিশিষ্ট ট্রেলরের মাল বোঝাই যদি ১৭০০ পাউণ্ডের বেশি না হয় (১৬ আউন্সে ১ পাউন্ড) ————————————————–৩৫
(খ) গাড়ি হালকা যানবাহন হইলে এবং উহার ট্রেলরেদুই–এর বেশি চাকা থাকিলে কিংবা মাল বোঝাই–এর পর ওজন ১৭০০ পাউণ্ড ছাড়াইয়া গেলে ———————————————-৩০

(গ) গাড়িটি মধ্যম আকারের যানবাহন হইলে————————————————-৩০
(ঘ) গাড়িটি ভারী যানবাহন হইলে————————————২৫
(ঙ) দমকল বাহিনীর ব্যবহৃত ভারী মোটরগাড়ি—————————————৩০
৪। ১, ২ ও ৩নং এন্ট্রির আওতা বহির্ভূত অন্যান্য ক্ষেত্রে —————————–১৫
৫। লোকোমটিভ, ট্রেলর টানুক বা না টানুক ১০

নোট: এই সর্বোচ্চ গতিসীমার উপরও কড়াকড়ি কিংবা শর্ত আরোপিত হইতে পারে। এই অধ্যাদেশবলে উপযুক্ত কর্তৃপক্ষ যেকোন এলাকার কিংবা কোন রুট বা রুটের অংশ বিশেষে অনুরূপ কড়াকড়ি কিংবা শর্ত আরোপ করিতে পারেন।
